আমির খানের ভাই ফয়সালের অভিযোগ: ‘আমাকে এক বছর বাড়িতে বন্দি রাখা হয়েছিল’

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তার ছোট ভাই এবং অভিনেতা ফয়সাল খান। তিনি দাবি করেছেন, আমির তাকে এক বছরেরও বেশি সময় ধরে নিজের বাড়িতে বন্দি করে রেখেছিলেন।

সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়সাল জানান, কয়েক বছর আগে মুম্বাইয়ের বাসায় তাকে আটকে রাখা হয়েছিল। অভিযোগ করা হয়েছিল যে তিনি সিজোফ্রেনিয়ায় ভুগছেন এবং সমাজের জন্য ক্ষতিকারক। ফয়সাল বলেন, “ভাই আমির খান আমাকে এক বছর ধরে বন্দি করে রেখেছিলেন। তারা বলেছিল আমার সিজোফ্রেনিয়া হয়েছে এবং আমি একজন পাগল মানুষ। আমি সমাজের জন্য ক্ষতিকারক।”

ফয়সাল আরও জানান, আমিরের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন ধরেই খারাপ ছিল। একপর্যায়ে পরিবারের সঙ্গে আইনি লড়াইয়েও জড়াতে হয় তাকে। তাকে তার স্বাক্ষরের অধিকার ত্যাগ করতে বলা হয়েছিল, যা নিয়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

প্রসঙ্গত, আমির খান ও ফয়সাল খান ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেলা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। এই ছবিতে টুইঙ্কেল খান্নাও অভিনয় করেছিলেন এবং এটি পরিচালনা করেছিলেন ধর্মেশ দর্শন।

এই অভিযোগের বিষয়ে আমির খানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ফয়সালের এই দাবি বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi