তবে সিনেমাটি মুক্তির প্রায় দুই মাস পার হলেও নতুন কোনো কাজের ঘোষণা দেননি সাবিলা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে রয়েছেন। সাবিলা নূর জানিয়ে দিয়েছেন, তিনি সিনেমায় “বেড়াতে আসেননি” বরং পরিকল্পনা করেই এই অঙ্গনে এসেছেন। তার লক্ষ্য বছরে অন্তত দুটি সিনেমায় কাজ করা।
সাবিলা বলেন,
“নিজের পারফরম্যান্স দেখানোর জন্য একজন শিল্পীর কাছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা। নাটকে সময় কম থাকে, কিন্তু সিনেমায় চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করার জন্য সময় পাওয়া যায়। শুটিংও হয় সময় নিয়ে। তাই অভিনেত্রী হিসেবে সিনেমা আমার কাছে অনেক বেশি গুরুত্ব রাখে। আমি চাই এখানে নিয়মিত হতে।”
তিনি আরও বলেন,
“গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, উতসব এলে দর্শক আগ্রহ নিয়ে সিনেমা দেখছে। এটা আমাকে সিনেমার প্রতি আরও আগ্রহী করেছে। আমার বিশ্বাস, সিনেমার ভালো সময় এসেছে এবং সামনে আরও ভালো সময় আসবে। নতুন নতুন গল্পে সিনেমা তৈরি হবে। আমি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে খুব আশাবাদী।”
সাবিলার এই আশাবাদ ও পরিকল্পনা থেকে বোঝা যায়, এক চলচ্চিত্রে অভিনয়ের পর থেমে যাওয়ার মানুষ নন তিনি। বরং বড় পর্দায় নিজের জায়গা পাকা করতে প্রস্তুত হচ্ছেন ধাপে ধাপে। এখন দেখার বিষয়, তার এই প্রত্যাশা বাস্তবে কতটা রূপ নেয়।
0 Comments:
Post a Comment