উত্তরার বিমান বিধ্বস্তের শোক: স্টার সিনেপ্লেক্সসহ দেশের সিনেমা হল বন্ধ

 রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষার্থীসহ সবার স্মরণে আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সারা দেশের সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সও এই শোকে একাত্মতা প্রকাশ করে তাদের সব শাখায় কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

স্টার সিনেপ্লেক্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “আমরা শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকাহত পরিবারগুলোর প্রতি স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জাতীয় শোক পালনের অংশ হিসেবে, আজ সব সিনেমা প্রদর্শনীসহ আমাদের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।”

প্রতিষ্ঠানটি আরও জানায়, আগামীকাল বুধবার (২৩ জুলাই ২০২৫) থেকে তাদের সব শাখায় কার্যক্রম পূর্বের সময়সূচি অনুযায়ী পুনরায় চালু হবে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi