জেরিন খানের তিক্ত অভিজ্ঞতা: শুটিংয়ে জোর করে ঘনিষ্ঠ দৃশ্য

 

বলিউডে সালমান খানের সঙ্গে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন জেরিন খান। কিন্তু তার ক্যারিয়ার আর খুব বেশি সমৃদ্ধ হয়নি। মাত্র কয়েকটি সিনেমায় অভিনয়ের পর তিনি লাইমলাইট থেকে হারিয়ে গেছেন। এখন আর পর্দায় তাকে দেখা যায় না। তবে অভিনয় জীবনে সাফল্যের চেয়ে তিক্ত অভিজ্ঞতাই তার জন্য বেশি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জেরিন খান।
হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে জেরিন খান তার ক্যারিয়ারের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, সিনেমার গল্পে না থাকলেও জোর করে তার সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য ঢোকানো হতো।
জেরিন বলেন, “যখন ‘আকসার ২’ সিনেমার গল্প প্রথম শুনেছিলাম, তখন ভেবেছিলাম এটি একটি হিট সিনেমার সিক্যুয়াল। করা যেতে পারে। পরিচালক অনন্ত মহাদেবনকে জিজ্ঞাসা করেছিলাম, কোনও ঘনিষ্ঠ দৃশ্য আছে কি না। তিনি তখন বলেছিলেন, না, এমন কিছু থাকবে না। কিন্তু শুটিং শুরু হলে প্রতিদিনই নতুন করে কোনও না কোনও ঘনিষ্ঠ দৃশ্য যোগ করা হতো। মনে হচ্ছিল কোথাও কিছু একটা ঠিক নেই।”
অভিনেত্রী আরও বলেন, “প্রজেক্ট শুরুর আগে আমাকে এসব কিছু জানানো হয়নি। প্রতিদিন শুটিং ফ্লোরে গিয়ে নতুন নতুন চমক পেতাম। যেখানে প্রয়োজন ছিল না, সেখানেও চুমুর দৃশ্য রাখতে বলা হতো। খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হতো। হঠাৎ করেই তারা আমার সঙ্গে অদ্ভুত আচরণ শুরু করেছিল।”
পরিচালক অনন্ত মহাদেবন সম্পর্কে জেরিন বলেন, “তিনি প্রযোজকদের কিছু বলতে পারতেন না। উল্টো প্রযোজকদের কাছে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলতেন। আবার আমার কাছে এসে বলতেন, প্রযোজকরা চাপ দিচ্ছে। শেষ পর্যন্ত সব দোষ আমার ওপরই পড়ল।”
সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। এরপর ‘হেট স্টোরি-থ্রি’, ‘হাউজফুল’, ‘ওয়াজা তুম হো’, ‘রেডি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। একসময় জনপ্রিয়তা পেলেও এখন আর পর্দায় তাকে খুব একটা দেখা যায় না।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi