জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের এক বছর উপলক্ষে নাট্যোতসব শুরু

 জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে নাট্যোতসব, যা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে অনুষ্ঠিত হবে এই উতসব। আজ সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এই আয়োজন। প্রথম দিন মঞ্চস্থ হবে টিম কালারস-এর নাটক ‘রি-রিভোল্ট’, রচনা ও নির্দেশনায় নায়লা আজাদ।

উতসবের পরবর্তী দিনগুলোতে মঞ্চায়িত হবে দীপক সুমনের রচনা ও নির্দেশনায় তীরন্দাজ রেপার্টরীর ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, শাকিল আহমেদ সনেটের নির্দেশনায় স্পন্দন থিয়েটার সার্কেলের ‘দেয়াল জানে সব’, ইরা আহমেদের নির্দেশনায় এথেরার ‘দ্রোহের রক্ত কদম’, লাহুল মিয়ার নির্দেশনায় ফোর্থ ওয়াল থিয়েটারের ‘৪০৪ছ নাম খুঁজে পাওয়া যায়নি’, সাইদুর রহমান লিপনের নির্দেশনায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ‘এনিমেল ফার্ম’, খন্দকার রাকিবুল হকের নির্দেশনায় অন্তর্যাত্রার ‘আর কত দিন’, ইলিয়াস নবী ফয়সালের নির্দেশনায় ভৈরবীর ‘অগ্নি শ্রাবণ’, ধীমান চন্দ্র বর্মণের নির্দেশনায় থিয়েটার ওয়েভের ‘মুখোমুখি’ এবং আজাদ আবুল কালামের নির্দেশনায় প্রাচ্যনাটের ‘ব্যতিক্রম ও নিয়ম’। সমাপনী দিনে মঞ্চস্থ হবে কাজী নওশাবা আহমেদের নির্দেশনায় ‘আগুনি’, পরিবেশনায় টুগেদার উই ক্যান।

সবকটি প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এই নাট্যোতসব গণ-অভ্যুত্থানের স্মৃতিকে শিল্পের মাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi