উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: শোকাহত দেশ, আরশ খানের নাটক প্রচার বন্ধের অনুরোধ

 রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুসহ ৩০ জনের বেশি মানুষের প্রাণহানি ও শতাধিকেরও বেশি আহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। এই মর্মান্তিক ঘটনায় শোকবার্তা জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। তারা জনগণের মানসিক অবস্থার কথা বিবেচনা করে নানা সচেতনতামূলক বার্তা দিচ্ছেন।

এই পরিস্থিতিতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান জনগণের আবেগকে সম্মান জানিয়ে একটি সংবেদনশীল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চলতি সপ্তাহে তার অভিনীত কোনো নাটক প্রচার না করার জন্য সংশ্লিষ্ট প্রযোজক, নির্মাতা ও চ্যানেল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে আরশ লিখেছেন, “সাধারণ জনগণের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমতাবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সব নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।”

প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি মানুষের মৃত্যু নিশ্চিত হয়েছে, এবং আহত হয়েছেন শতাধিকেরও বেশি মানুষ। এই শোকাবহ ঘটনার কারণে মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালিত হচ্ছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi