এলিটা করিমের কণ্ঠে জয় শাহরিয়ারের নতুন গান ‘বারান্দাতে বিকেলবেলা’

 জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা করিমের কণ্ঠে মুক্তি পেয়েছে জয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গান ‘বারান্দাতে বিকেলবেলা’। গানটির শুরুতে কাব্যিক ছোঁয়া রয়েছে: ‘বারান্দাতে বিকেলবেলা ধোঁয়া ধোঁয়া চায়ের পেয়ালা, হাতের মুঠোয় ঠাঁই পেয়েছে প্রিয় জীবনানন্দ’

আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গানটি জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলের পাশাপাশি স্পটিফাই, আইটিউনস, ডিজার, স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে। গানটির অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন মীর হিশাম। সংগীতে গিটার বাজিয়েছেন সৈয়দ রিয়েল, বেইস গিটারে তানিম হাসান, কী-বোর্ডে ফরহাদ এবং শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

গানটি সম্পর্কে এলিটা করিম বলেন, “অনেকদিন পর জয়ের কথা ও সুরে গান গাইলাম। এটি আমার সচরাচর গাওয়া গানের থেকে বেশ আলাদা। গাইতে আমার খুব ভালো লেগেছে। আশা করি শ্রোতাদেরও শুনতে ভালো লাগবে।”

জয় শাহরিয়ারকে তার প্রিয় শিল্পী উল্লেখ করে এলিটা বলেন, “তার কণ্ঠ আমার খুব পছন্দ। চেষ্টা করেছি অন্যরকম একটি গান তৈরি করতে। আশা করি শ্রোতাদের এই নস্টটালজিয়ায় ভরপুর গানটি ভালো লাগবে।”

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi