আদিত্য রায় কাপুর ও সারা আলি খানের রসায়ন নিয়ে চর্চা, অনন্যার সঙ্গে বিচ্ছেদের পর নতুন গুঞ্জন

 বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর ও অভিনেত্রী অনন্যা পান্ডের প্রেমবিচ্ছেদের পর থেকে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। জানা গেছে, বিচ্ছেদের পর অনন্যা নাকি আদিত্যকে প্রায় ১০০ বার ফোন করেও কোনো সাড়া পাননি। এই ঘটনায় দীর্ঘদিন বিষণ্ণ ছিলেন চাঙ্কি পান্ডেকন্যা। অবশেষে তিনি আম্বানিদের কর্মী ওয়াকার ব্ল্যাঙ্কোর প্রেমে পড়েছেন বলে খবর। অন্যদিকে, আদিত্যের প্রেমজীবন নিয়েও শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশেষ করে, অনুরাগ বসু পরিচালিত মেট্রো ইন দিনো সিনেমায় সারা আলি খানের সঙ্গে তার জুটি বেশ চর্চায় উঠে এসেছে।

মেট্রো ইন দিনোর প্রচারে সারার সঙ্গে আদিত্যের ‘অতি ঘনিষ্ঠ’ সম্পর্ক লক্ষ্য করা গেছে। এর আগে পরিচালক করণ জোহরের অনুষ্ঠান কফি উইথ করণ-এ সারা স্পষ্ট জানিয়েছিলেন, তিনি বন্ধু অনন্যার সাবেক প্রেমিকের দিকে তাকাবেন না—এমন কোনো প্রতিশ্রুতি দিতে প্রস্তুত নন। সিনেমার প্রচারে বারবার আদিত্যের সঙ্গে দেখা গেছে সাইফকন্যাকে। কখনো তিনি আদিত্যের সঙ্গে খুনসুটিতে মগ্ন, আবার কখনো হাতে হাত রেখে প্রচারে অংশ নিয়েছেন। এসব নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাতকারে কথা বলেছেন আদিত্য রায় কাপুর।

অভিনেতা বলেন, “রসায়ন এমন একটি বিষয়, যেটি আগে থেকে বসে পরিকল্পনা করে তৈরি করা যায় না। এটি তো কোনো জাদু নয়। হয় রসায়ন থাকবে, না হয় থাকবে না। এবার বাকিটা দর্শক কীভাবে দেখবে, তার ওপর নির্ভর করে। সিনেমার গল্প ও পরিচালকের ওপরেও অনেক কিছু নির্ভর করে।”

আদিত্য আরও বলেন, “আমাদের আগে পরিচিতি ছিল না। সামাজিকভাবে শুধু পরস্পরকে চিনতাম। সিনেমার জন্য ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে সময় কাটিয়ে সারাকে অন্যভাবে চিনেছি। কাজের ক্ষেত্রে সারার বিষয়ে সবকিছু জেনে ফেলেছি। সিনেমার প্রচারে আরও বেশি সময় কাটিয়েছি। প্রচারের সময়ে আমরা আর চরিত্রে ছিলাম না; নিজেদের মতো করে পরস্পরকে চিনেছি।”

মেট্রো ইন দিনো ৪ জুলাই, ২০২৫-এ মুক্তি পেয়েছে। এই সিনেমায় আদিত্য ও সারা ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, নীনা গুপ্তা, ফাতিমা সানা শেখ, আলি ফজল, কঙ্কনা সেনশর্মা ও অনুপম খের। সিনেমাটি আধুনিক সম্পর্কের জটিলতা ও মানবিক গল্প নিয়ে নির্মিত হয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi