লাকি ভাস্কর টু’ আসছে, নিশ্চিত করলেন পরিচালক ভেঙ্কি আটলুরি
Written by DhakaGate Desk July 07, 2025 0
ব্লকবাস্টার সিনেমা ‘লাকি ভাস্কর’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক ভেঙ্কি আটলুরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন, যা দর্শকদের মাঝে ইতিমধ্যেই উৎসাহের সঞ্চার করেছে। তবে, এখনই এই সিনেমার শুটিং শুরু হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।বর্তমানে হায়দরাবাদে তার নতুন একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন আটলুরি। এই প্রকল্পের গল্প নিয়ে আলোচনার ফাঁকে তিনি ‘লাকি ভাস্কর টু’-এর বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, “দর্শকরা ‘লাকি ভাস্কর’-কে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তাতে সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা না করা অসম্ভব। আমরা এটি নিয়ে এগোচ্ছি, তবে শুটিং কবে শুরু হবে, তা এখনই বলতে চাই না।” দুলকার সালমান, মীনাক্ষী চৌধুরী, রামকি ও সাই কুমার অভিনীত ‘লাকি ভাস্কর’ প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। পরবর্তীতে নেটফ্লিক্সে মুক্তির পরও এটি জনপ্রিয়তা ধরে রাখে। সিনেমাটি একজন সাধারণ ব্যাংককর্মীর জীবন বদলে যাওয়ার গল্পে নির্মিত, যা থ্রিল, ড্রামা ও রোমাঞ্চে ভরপুর। সূত্র জানায়, ‘লাকি ভাস্কর টু’-এর গল্প প্রথম কিস্তির ধারাবাহিকতায় তৈরি হবে, তবে এবার নতুন মোড় ও চমক যোগ হবে। প্রথম পর্বে অমিমাংসিত বিষয়গুলোকে কেন্দ্র করে নতুন গল্পের বুনন করা হচ্ছে। এখনও পর্যন্ত সিক্যুয়েলের অভিনয়শিল্পী বা টেকনিক্যাল টিম নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, দুলকার সালমানই এবারও প্রধান চরিত্রে ফিরবেন। ‘লাকি ভাস্কর’ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। সিনেমাটির সিক্যুয়েল ঘিরে দর্শকদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments:
Post a Comment