কানিজ খাদিজা তিন্নির জন্মদিন: গান ও শিক্ষকতায় এক সংগীতশিল্পীর জীবন

 বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি কেবল গানের জগতেই নয়, শিক্ষকতার ক্ষেত্রেও নিজের নাম উজ্জ্বল করেছেন। অডিও এবং স্টেজে নিয়মিত গান গাওয়ার পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের একটি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। সেখানে তিনি শিক্ষার্থীদের গান শেখান, তাদের মনে সংগীতের বীজ বপন করেন।

ইতোমধ্যে শিক্ষকতার ক্ষেত্রে অর্ধযুগ পার করে ফেলেছেন এই সংগীতশিল্পী। আজ, ২৭ জুলাই, তার জন্মদিন। এই বিশেষ দিনটি উদযাপন ও তার শিক্ষকতা জীবন প্রসঙ্গে তিন্নি বলেন, “জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। সুস্থ ও সুন্দরভাবে জীবনটা উদযাপন করে যেতে চাই। আমার মূল পরিচয় আমি একজন সংগীতশিল্পী। গান গাইতেই আমার বেশি ভালো লাগে। তবে শিক্ষকতা করতেও আমার খুব ভালো লাগে।”

তিনি আরও বলেন, “ছোট ছোট বাচ্চাদের গল্প আর গানের মাধ্যমে শিক্ষা দিতে যে কতটা ভালো লাগে, তা ভাষায় প্রকাশ করা যায় না। সবার কাছে দোয়া চাই, যেন শিক্ষকতা পেশায় নিয়মিত থাকতে পারি এবং গানের জগতেও ঠিকঠাকভাবে এগিয়ে যেতে পারি।”

উল্লেখ্য, তিন্নির কণ্ঠে প্রকাশিত শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘প্রজাপতি মন’, ‘মেঘমালা’, ‘শরত আমার স্নিগ্ধতা’, ‘শতশত রাত’ এবং ‘চেয়েছি তোমায়’। এই গানগুলো তাকে শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi