রাশমিকার ছুটির দিন কাটে কান্নাকাটি করে!

 


প্রাপ্তির ঝুলি কানায় কানায় পূর্ণ দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার। ফ্যান-ফলোয়ার ও ব্যবসাসফল সিনেমায় ভরা তার ভাণ্ডার। তবুও ছুটির দিনগুলো নাকি কান্নাকাটি করেই কাটান এই অভিনেত্রী। বিশেষ করে তার ১৬ বছরের ছোট বোনকে ভেবে ফেলেন চোখের জল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা জানান, তার ছোট বোন যে কখন বড় হয়ে গেল, তা তিনি বুঝতেই পারেননি। তিনি বলেন, “আমার একটা বোন আছে, যে আমার চেয়ে ১৬ বছরের ছোট। ওর বয়স এখন ১৩ বছর। উচ্চতায় প্রায় আমার কাছাকাছি চলে এসেছে। কিন্তু গত আট বছরে, আমি কাজ শুরু করার পরে তার বড় হয়ে ওঠার সফরটাই দেখতে পারিনি।”

কাজের ব্যস্ততায় রাশমিকার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, “গত দেড় বছরে একবারও বাড়ি যেতে পারিনি। বন্ধুদের সঙ্গে দেখা করতে পারিনি। আগে বন্ধুরা অন্তত আমাকে তাদের পরিকল্পনার কথা জানাত। কিন্তু এখন তারা সেটাও করে না। এই বাস্তবতা সত্যিই অনেক কষ্টের।”

রাশমিকা চান কর্ম ও ব্যক্তিগত জীবনে সমান মনোযোগ দিতে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তিনি জানান, সাফল্য ও খ্যাতি জীবনকে আলোকিত করলেও পুরনো বন্ধুদের সঙ্গে দূরত্ব বেড়েছে।

এদিকে, রাশমিকাকে সবশেষ দেখা গেছে ‘সিকান্দার’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। যদিও এই মুভি বক্স অফিসে সফলতা পায়নি, তবে তার আগের সিনেমা ‘পুষ্পা’, ‘পুষ্পা-২’, ‘অ্যানিমেল’ ও ‘ছাভা’ ব্যাপক ব্যবসাসফল হয়েছে।


0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi