
বিনোদন জগতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে তানিম নূরের চলচ্চিত্র ‘উৎসব’। মুক্তির ৩৩ দিনের মধ্যে এই সিনেমা মাল্টিপ্লেক্সে ৬ কোটি টাকার টিকিট বিক্রি করে রেকর্ড গড়েছে। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে এই টিকিট বিক্রি হয়েছে, যা ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমাকে পেছনে ফেলেছে।
নির্মাতা তানিম নূর প্রথম আলোকে বলেন, “মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিন ও বিদেশেও ‘উৎসব’ দারুণভাবে চলছে। সিঙ্গেল স্ক্রিনের আয়ের হিসাব পেতে কিছুটা সময় লাগলেও, ৩৪তম দিনেও দর্শকদের উৎসাহ অটুট। গতকাল কয়েকটি শো হাউসফুল গেছে, আজও দর্শকদের ভালো সাড়া পাচ্ছি।”
0 Comments:
Post a Comment