জেন-জি’র সঙ্গে রোমান্স, আলোচনায় কারিনা কাপুর

 

বলিউডের প্রিয় অভিনেত্রী কারিনা কাপুর দুই দশকেরও বেশি সময় ধরে তার অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করছেন। ২০২৩ সালে খান-কাপুর ও দেওল পরিবারের দাপুটে প্রত্যাবর্তনের পর কারিনা আবারও বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। এবার তিনি একটি নতুন ছবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী এই ছবিতে একটি ভূতের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম ও ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়, ছবিটির চিত্রনাট্য লিখছেন হুসেইন দালাল, যিনি পূর্বে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’-এর স্ক্রিপ্টে কাজ করেছেন। ডেকান ক্রনিকলের বরাতে জানা গেছে, ‘কারিনাকে ঘিরে তৈরি এই ব্যতিক্রমী ভূতের গল্পটি জঁরার দিক থেকে নতুনত্ব নিয়ে আসবে। স্ক্রিপ্টটি মজাদার ধাঁচের এবং প্রচলিত ধারা থেকে আলাদা। কারিনা এই চরিত্রে পুরোপুরি মানিয়ে গেছেন।’

ছবির অন্যতম আকর্ষণ হলো কারিনার চেয়ে বয়সে অনেক ছোট একজন অভিনেতার সঙ্গে তার রোমান্স। তরুণ এই অভিনেতার নাম এখনও প্রকাশ করা হয়নি, তবে বলা হচ্ছে তিনি জেন-জি প্রজন্মের, বয়সে কুড়ির কোঠায়। এই বিষয়টি ঘিরে বলিউডে আবারও উঠেছে বয়সের ব্যবধান নিয়ে পুরনো বিতর্ক। এই ছবিটি কারিনার ক্যারিয়ারে একটি নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছেন ভক্তরা।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi