চিত্রনায়ক জসিমের ছেলে সংগীত শিল্পী রাতুল আর নেই

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক আবুল খায়ের জসিম উদ্দিনের ছেলে ‘ওনড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ.কে রাতুল মারা গেছেন। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম।

সিয়াম জানান, আজ রবিবার উত্তরার একটি জিমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাতুল। তাৎক্ষণিকভাবে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে লুবানা হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সংগীতজগতে এ.কে রাতুল ছিলেন একজন প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ শিল্পী। তাঁর মৃত্যুতে আন্ডারগ্রাউন্ড মিউজিক জগতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, জসিমের তিন ছেলে—এ.কে রাহুল, এ.কে রাতুল এবং এ.কে সামী—বাবার পথ ধরে অভিনয়ে না গিয়ে সংগীতকে বেছে নিয়েছেন নিজেদের অভিব্যক্তির মাধ্যম হিসেবে। রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট এবং ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার হিসেবে কাজ করছেন। অন্যদিকে, রাতুল ও সামী ছিলেন ‘ওনড’ ব্যান্ডের গুরুত্বপূর্ণ সদস্য।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi