ধর্মতলার শহীদ স্মরণ সমাবেশে অসুস্থ শতাব্দী রায় ও শত্রুঘ্ন সিনহা, হাসপাতালে ভর্তি

 ২১ জুলাই, ২০২৫, ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ সমাবেশে তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন বীরভূমের সংসদ সদস্য ও বর্ষীয়ান অভিনেত্রী শতাব্দী রায় এবং বলিউডের প্রখ্যাত অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহা। সমাবেশে তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুরুর আগেই মঞ্চে উপস্থিত ছিলেন শতাব্দী রায়। লাল-সাদা সুতার কাজ করা শাড়ি পরে, চোখে রোদচশমা এবং ঠোঁটে মুচকি হাসি নিয়ে তিনি ক্যামেরার সামনে ‘ভি’ চিহ্ন দেখিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন চাঁছাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করে ভাষণ দিচ্ছিলেন, তখনই মঞ্চ থেকে বেরিয়ে যান শতাব্দী রায় ও শত্রুঘ্ন সিনহা।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, তীব্র গরমের কারণে উভয়েই অসুস্থ হয়ে পড়েন। তাদের শুশ্রূষার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে শতাব্দী রায় জানান, তিনি তীব্র গরমে অসুস্থবোধ করতে শুরু করেছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি মনে করেছিলেন, অজ্ঞান হয়ে পড়তে পারেন। অভিনেত্রী বলেন, “প্রথম দিকে এতটা খারাপ লাগেনি। কিন্তু রোদ বাড়তেই অসুস্থবোধ করি। আজ (২১ জুলাই) এত গরমে অবস্থা খারাপ হয়ে যায়। আমার শরীর ভীষণ খারাপ লাগছিল।”

শতাব্দী আরও বলেন, “প্রথমে মলয় ঘটককে মজা করে বলছিলাম—জ্ঞান হারালে ধর, তারপর সত্যিই অচেতন হয়ে পড়ার মতো অবস্থা হচ্ছিল। বাধ্য হয়ে বেরিয়ে আসি।” তবে তিনি জানান, এখন তিনি অনেকটা সুস্থ এবং বাড়িতে বিশ্রামে রয়েছেন।
অন্যদিকে, শত্রুঘ্ন সিনহাকেও এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে প্রাথমিক চিকিতসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi