বলিউডে শুরু হতে চলেছে এক মহাযুদ্ধ! নিতেশ তিওয়ারির পরিচালনায় আসছে পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’। এই মেগা প্রজেক্টটি দুটি পর্বে বিভক্ত, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বলিউডের রণবীর কাপুর ও দক্ষিণী তারকা যশ।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রাম-রাবণের কালজয়ী গল্পকে পর্দায় ফুটিয়ে তুলতে ব্যয় হচ্ছে বিপুল অর্থ। শুধুমাত্র প্রথম পর্বের জন্যই বাজেট ধরা হয়েছে ৯০০ কোটি রুপি। এই বিশাল বাজেটে তৈরি হচ্ছে বিশালাকৃতির সেট, চোখ ধাঁধানো ভিএফএক্স এবং পৌরাণিক জগতের এক বিস্তৃত চিত্র। দ্বিতীয় পর্ব ‘রামায়ণ ২’-এর জন্য ব্যয় হবে আরও ৭০০ কোটি, যেখানে থাকবে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য। মোট ১৬০০ কোটি রুপির বাজেট নিয়ে এই ছবি ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে। প্রযোজক নমিত মালহোত্রা এই প্রকল্পটিকে শুধু সিনেমা হিসেবে নয়, বরং ভারতীয় গল্পকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার এক মিশন হিসেবে দেখছেন। ছবি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মালহোত্রার লক্ষ্য এই ছবির মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের মুগ্ধ করা। তাই সেট ডিজাইন থেকে ভিজ্যুয়াল ইফেক্ট—কোনো কিছুতেই আপস করা হয়নি। প্রযোজকের দৃঢ় বিশ্বাস, এই ছবি শুধু শৈল্পিক সাফল্যই নয়, আর্থিকভাবেও লাভজনক হবে। গতকাল প্রকাশিত হয়েছে ‘রামায়ণ’-এর প্রথম লুকের ভিডিও, যা দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। ছবিতে রণবীর কাপুর অভিনয় করছেন রামের চরিত্রে, রাবণের ভূমিকায় যশ, সীতার চরিত্রে সাই পল্লবী এবং হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। ‘রামায়ণ’-এর প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে, আর দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালের দীপাবলিতে। এই মহাকাব্যিক সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে!
0 Comments:
Post a Comment