সেলিম খানের উপদেশে সালমানের আফসোস: ‘এটা আগে শুনলে ভালো হতো’

 বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান সবসময়ই তার বাবা, প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খানের কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বাবার জীবনদর্শন তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তবে সম্প্রতি বাবার একটি উপদেশ শুনে সালমানের মনে আফসোসের সুর ধরা পড়েছে, যা তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে সালমান খান লিখেছেন, “আজ যা বর্তমান কাল তা হয়ে যাবে অতীত, অতীত আমাদের নিয়ে যায় ভবিষ্যতের দিকে। বর্তমান হলো একটি উপহার। বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করো। বারবার ভুল করতে থাকলে এক সময় সেটা অভ্যাস হয়ে যায়। আর অভ্যাসটা একপর্যায়ে হয়ে যায় চরিত্র। কাউকে দোষারোপ কোরো না। তুমি যেটা করতে চাও না, তোমাকে দিয়ে কেউ সেটা করাতে পারবে না।”

এই দার্শনিক উপদেশ সালমানকে দিয়েছেন তার ৮৯ বছর বয়সী বাবা সেলিম খান। পোস্টে এটি উল্লেখ করে সালমান একটু আফসোসের সুরে লিখেছেন, “মাত্রই আমার বাবা এই কথাগুলো আমাকে বললেন। খুবই সত্য কথা। যদি আমি এই কথাগুলো আরও আগে শুনতে পেতাম! তবে খুব বেশি দেরি হয়ে যায়নি। এখনও সময় আছে।”

সালমানের এই সরল স্বীকারোক্তি এবং সেলিম খানের জীবনদর্শন ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকে এটি নিয়ে জল্পনা-কল্পনা করছেন, এটি কি সালমানের ব্যক্তিগত জীবনের কোনো অনুশোচনা, নাকি জীবন সম্পর্কে সাধারণ একটি উপলব্ধি তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন?

সাধারণত নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন সালমান। তবে এই পোস্টে তার সততা ও আত্মউপলব্ধি ভক্তদের মন জয় করেছে।

আগামীতে সালমানকে দেখা যাবে ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমায়। ২০২০ সালে ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় তিনি একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করবেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় সালমানের নায়িকা হিসেবে থাকবেন চিত্রাঙ্গদা সিং।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi